পাকিস্তানে হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

R
পাকিস্তানে হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭
summarize

সংক্ষেপে

পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলার একটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও পাঁচজন।

পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

উদ্ধারকর্মীরা জানান, থরপারকারের নাগরপারকার উপজেলার দানো ধান্ধাল এলাকায় পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভের (পিপিএইচআই) পরিচালিত একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। রোগীদের অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ পাঁচজনকে চিকিৎসার জন্য মিঠি শহরে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের মধ্যে রোগী এবং হাসপাতালের কর্মীরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তিনজনের পরিচয় শনাক্ত

উদ্ধারকর্মীরা নিহত সাতজনের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করেছেন। তাঁরা হলেন জাসওয়ান্ত, অ্যাম্বুলেন্সচালক ইসহাক থেবো এবং পান্ধি রাজর। বাকি চারজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাঁদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন

এদিকে, থরপারকারে পিপিএইচআই পরিচালিত হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, হাসপাতালগুলোর সীমিত সুযোগ-সুবিধা দুর্ঘটনার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

পুলিশ জানিয়েছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের পাশাপাশি দুর্ঘটনার অন্য সম্ভাব্য কারণগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

এআই দিয়ে বাংলায় সংবাদ অনুবাদে বিপ্লব এনেছে স্টার্টআপ
প্রযুক্তি

এআই দিয়ে বাংলায় সংবাদ অনুবাদে বিপ্লব এনেছে স্টার্টআপ

বাংলাদেশি অভিনেত্রী আন্তর্জাতিক পুরস্কার জিতলেন
বিনোদন

বাংলাদেশি অভিনেত্রী আন্তর্জাতিক পুরস্কার জিতলেন

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
খেলাধুলা

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইশরাকের পদত্যাগে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আড়ালের চেষ্টা চলছে: হাসনাত
প্রযুক্তি

ইশরাকের পদত্যাগে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আড়ালের চেষ্টা চলছে: হাসনাত

ANCHOR AD SLOT