ইশরাকের পদত্যাগে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আড়ালের চেষ্টা চলছে: হাসনাত

b
ইশরাকের পদত্যাগে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আড়ালের চেষ্টা চলছে: হাসনাত
summarize

সংক্ষেপে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে মাঠে নামতে হওয়ার ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার পরিচায়ক।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহর মতে, ইশরাক হোসেনকে পদ থেকে সরিয়ে দিয়ে মূলত প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও জবাবদিহির বিষয়টি আড়াল করার চেষ্টা চলছে।

রাষ্ট্রীয় তদারকি ও ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে তিনি লেখেন, একই ধরনের প্রশ্ন ওঠে যখন প্রধানমন্ত্রীকে হাসপাতালে গিয়ে শৌচাগার পরিদর্শন করতে হয়। সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করলে প্রধানমন্ত্রীকে কেন সরেজমিনে গিয়ে এসব দেখতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

সরকারকে সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আড়াল করতে ব্যক্তিকে বলির পাঁঠা বানিয়ে সংকট মোকাবিলার চেষ্টা চলছে। ভবিষ্যতে এসব ব্যর্থতার কারণে জনগণ রাস্তায় নেমে এলে সরকার কাকে পদত্যাগ করিয়ে দায় এড়াবে, সেই প্রশ্নও সামনে আসবে বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, একজন প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন ইশরাক হোসেনকে নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে মাঠে নামতে হলো, সে প্রশ্নের জবাব সরকারের কাছে চাওয়া প্রয়োজন। এ ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহর ভাষ্য, মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাগুলো যথাযথভাবে কাজ করলে একজন প্রতিমন্ত্রীকে নিজে মাঠে নামতে হতো না। তাই উদ্ভূত পরিস্থিতির দায় শুধু ইশরাক হোসেনের নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও বর্তায়।

একজন প্রতিমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়াকেই যদি সমস্যার সমাধান মনে করা হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হবে, সে প্রশ্নও তোলেন তিনি।

পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘দিনশেষে ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে জনাব ইশরাক হোসেনদের।’

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নতুন পদ্ধতি চালু
শিক্ষা

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নতুন পদ্ধতি চালু

টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
খেলাধুলা

টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন

একই ভেন্যুতে মেরিটাইম প্রদর্শনী ও গাড়ির বাজার, সরগরম আইসিসিবি
প্রযুক্তি

একই ভেন্যুতে মেরিটাইম প্রদর্শনী ও গাড়ির বাজার, সরগরম আইসিসিবি

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই
প্রযুক্তি

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

ANCHOR AD SLOT