সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে ফিরছে শুক্রবার, বকেয়া মিলছে ৯ লাখ টাকা

Test Admin
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে ফিরছে শুক্রবার, বকেয়া মিলছে ৯ লাখ টাকা
summarize

সংক্ষেপে

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছাবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

গত ১০ অক্টোবর বিকেল ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন মো. শাহেদ আহম্মেদ। তাঁর বাবার নাম মো. রফিকুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে।

এদিকে, নিহত শাহেদ আহম্মেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি থেকে তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের হিসাবে জমা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, জমা হওয়া অর্থ অতি শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহত শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

২০২৯ সালে নতুন সচিবালয়ে কার্যক্রম শুরুর লক্ষ্য, পুরোনো ভবনে কী হবে?
খেলাধুলা

২০২৯ সালে নতুন সচিবালয়ে কার্যক্রম শুরুর লক্ষ্য, পুরোনো ভবনে কী হবে?

ঠাকুর গাঁও ০১ আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বহিষ্কার
খেলাধুলা

ঠাকুর গাঁও ০১ আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বহিষ্কার

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তা নিয়ে হাইকোর্টে রিট
অর্থনীতি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তা নিয়ে হাইকোর্টে রিট

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি
প্রযুক্তি

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি

ANCHOR AD SLOT