ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

E
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
summarize

সংক্ষেপে

সরকারি-বেসরকারি উদ্যোগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন সহজ করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিসভার ২৫তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, ভর্তুকির চাপ হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে বিদ্যুৎ বিভাগ ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ প্রণয়ন করেছে।

আগামী গ্রীষ্মের আগে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ইতোমধ্যে প্রণোদনা ঘোষণা করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সরকারি কোম্পানির স্থাপনার ছাদে বিনিয়োগকারীর অর্থায়নে অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব আয় রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ভবিষ্যৎ আয় বিবেচনায় ক্যাপিটাল এক্সপেনডিচার (ক্যাপেক্স) মডেলেও সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ওপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি, সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত চুক্তিতে বিদ্যুৎ ব্যবহারের মূল্য নির্ধারণ, ছাদের ভাড়া হিসেবে বিদ্যুতের অংশ প্রদান এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে সুনির্দিষ্ট বিধিবিধান নেই। অন্যদিকে, ক্যাপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও সেবা গ্রহণের ক্ষেত্রেও বিদ্যমান আইনে সুনির্দিষ্ট বিধানের ঘাটতি রয়েছে।

এ পরিস্থিতিতে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ, চুক্তি, বিদ্যুৎ ব্যবহারের মূল্য নির্ধারণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির লক্ষ্যে অধ্যাদেশটির খসড়া প্রণয়ন করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬ এবং বিদ্যুৎ আইন, ২০১৮-তে সুনির্দিষ্ট বিধিবিধান না থাকাকে খসড়া প্রণয়নের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ,
অর্থনীতি

গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ,

হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে
খেলাধুলা

হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
খেলাধুলা

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ANCHOR AD SLOT