বিজয়নগরে বামুটিয়া ১২২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক।

A
বিজয়নগরে বামুটিয়া  ১২২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক।
summarize

সংক্ষেপে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

​আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ অক্টোবর ভোর ৪ টা ৫০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ টিম বামুটিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি রিপন মিয়ার বসতঘরের ভেতর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ—১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা মূলে গাঁজাগুলো জব্দ করা হয়।  

​গ্রেফতারকৃত মো. রিপন মিয়া বিজয়নগর উপজেলার বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।  

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

পরীক্ষামূলক সংবাদ: বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
test

পরীক্ষামূলক সংবাদ: বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন দিগন্ত

নেতানিয়াহুর জোট এগিয়ে, ‘শক্তিশালী জাতীয় সরকার’ গড়ার ঘোষণা
অর্থনীতি

নেতানিয়াহুর জোট এগিয়ে, ‘শক্তিশালী জাতীয় সরকার’ গড়ার ঘোষণা

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
খেলাধুলা

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

জনগণের পুলিশ হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
খেলাধুলা

জনগণের পুলিশ হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ANCHOR AD SLOT